Vasavadatta
-
TypePrint
- CategoryNon-Academic
- Sub CategoryFiction
- StreamLanguage and Literature
প্রায় তিন শত পৃষ্ঠার "বাসবদত্তা" কাব্যগ্রন্থে
আছেন উপগুপ্ত-
নিঃশব্দ তপস্যার শীতল অরণ্য থেকে
যখন মুখোমুখি হলেন বাসবদত্তার অগ্নিজ্যোতির,
তখনই ইতিহাসের পাতায় জেগে উঠল
এক অনিবার্য প্রশ্ন-
অহংকার কি চিরস্থায়ী?
নাকি প্রেম আর ত্যাগের স্রোতে
প্লাবিত হয়ে রূপ নেয় মুক্তির আভায় ?
আম্রপালি- বৈশালীর রঙিন রাত্রির বুক থেকে উঠে আসা এক দীর্ঘশ্বাস,
যেখানে শঙ্খধ্বনির মতো ধ্বনিত হয়
দেহের দহন ও আত্মার মুক্তির দ্বন্দ্ব..
যখন তথাগতর পদধ্বনি ধুলো ছুঁয়ে এল
আম্রপালির আঁচলে,
এক মুহূর্তে যেন গলে গেল
অসংখ্য যৌবনের মোহ,
উজ্জ্বল হয়ে উঠল অন্তরের প্রদীপ-
যেখানে প্রেম আর আকাঙ্ক্ষা মিলেমিশে
মুক্তির অন্য আভায় রূপান্তরিত হল..
“ভগ্ন মুকুর” পর্ব এক অন্তরদর্শন,
মানবজীবনের অপ্রাপ্তির দিনলিপি,
স্বপ্ন ও ভাঙনের মিলিত প্রতিচ্ছবি,
মানুষের আশা যত বাড়ে,
ততই দূরে সরে যায় তার প্রতিশ্রুতি;
আকাঙ্ক্ষা পোড়ে, স্বপ্ন ভাঙে,
রেখে যায় শুধু অপ্রাপ্তির শূন্যতা.. আছে আকাঙ্ক্ষার উড়ান,
আবার তার পতনের শব্দও..
মিলবে প্রেমের আলো,
আবার ছাই হয়ে যাওয়া দহনও..
"মুখোশ” পর্বে আছে মুখ আর মুখোশের
অদৃশ্য দ্বন্দ্বের ভাষা আলো-অন্ধকারের জানালায়..মিশে গেছে অন্তরের সত্য আর বহিরঙ্গের ছলনায়.. কোথাও আছে প্রেমের অন্তরালে ছুরি-ধরা বিশ্বাসঘাতকতা, কোথাও আবার ক্ষমতার আসরে
হাসির আড়ালে জমাট বাঁধা নিঃশব্দ হাহাকার..প্রতিটি কবিতা পাঠককে টেনে নিয়ে যায় নিজের অন্তরের অন্ধকারে,
নিজেরই মুখ ঢেকে রাখা মুখোশকে চিনতে..প্রতিটি কবিতা যেন এক একটি দর্পণ, যা প্রস্ফুটিত করে সত্য ও ছলনার সংঘর্ষকে..
এখানে আছে ছদ্মবেশের প্রহসন, আছে উন্মোচনের শিহরণ..
"বাসবদত্তা" কাব্যগ্রন্থে যে কাহিনীগুলি রচিত হয়েছে, তা কেবল চরিত্রের নয়,
মানবমনের অনন্ত উত্থান-পতনের প্রতিচ্ছবি..
প্রেম ও বিরহ, ভোগ ও ত্যাগ, ধর্ম ও অধর্ম-
সবকিছু মিশে গেছে এক বিশাল নদীর স্রোতে,
যেখানে প্রতিটি কবিতা একেকটি তরঙ্গ,
একেকটি ঢেউ,
যা ছুঁয়ে যায় হৃদয়ের উঁচুনীচু তটরেখা..
“বাসবদত্তা” তাই শুধু নিছক কাব্যগ্রন্থ নয়,
এ এক যাত্রাপথ-
সময়ের স্তরে স্তরে জমে থাকা বেদনা, আনন্দ, প্রেম ও ত্যাগের অনন্ত অনুরণন-
যেখানে পাঠক নিজের ছায়াকেও চিনে ফেলবে,
এবং অবাক হয়ে প্রশ্ন করবে-
সত্য কোথায়?
দেহে, না আত্মায়?
প্রেমে, না ত্যাগে?
আশা না নিরাশায়?
মুখ না মুখোশে?
**Note: IIP Store is the best place to buy books published by Iterative International Publishers. Price at IIP Store is always less than Amazon, Amazon Kindle, and Flipkart.
COMMENTS
No Review found for book with Book title. Vasavadatta